বিনোদন প্রতিবেদক,
২০ অক্টোবর ২০২৪:
৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরকে রাজধানীর রামপুরার বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের মৃত্যুটি স্বাভাবিক নয়। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন নন্দিত এই কণ্ঠশিল্পী। যদিও মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি।
মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন।
প্রসঙ্গত, মনি কিশোর তার পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।

0 Comments