প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪:
মঙ্গলবার
(৫ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুরের দোলান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে
এ জরিমান করা হয়।
ভ্রাম্যমান
আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ মেজিস্ট্রেট নূরী
তাসমিন ঊর্মি।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার দোলান বাজারে অভিযান
চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় রাইসুল
ইসলাম (৩০), আব্দুল জলির (৫২) এবং ফজলুল হক (৫৮)
নামের বাজারের ৩ ব্যবসায়িকে ৪ হাজার জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩টি
মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ
হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের
বিচারক।



0 Comments