জেলা প্রতিনিধি, গাজীপুর,
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪:

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মুক্তাদির মিয়া নামে এক পিকআপ চালক নিহত হন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাত ৪ টার দিকে উপজেলার নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মুক্তাদির মিয়া হবিগঞ্জ নবীগঞ্জের ছৈলারামপুর এলাকার হাসান আলীর ছেলে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয় যার নং-৬২।

দুর্ঘটনা ও নিহতের ব্যাপারটি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল।

এসআই বলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপটি টঙ্গীর আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নলছাটা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মো. মুক্তাদির মিয়া নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

তিনি আরো জানান, নিহতের পরিবারের অনাপত্তিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করি।