বিনোদন প্রতিবেদক, ঢাকা

তানভীর হোসেন বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট নিয়ে দর্শকের অনেক আগ্রহ। প্রতিবছর এই আয়োজন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়, আবার কবে হচ্ছে ফোক ফেস্ট! এবার অনুষ্ঠানটি আমরা করছি। আয়োজনের পেছনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ভেন্যু হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পেয়েছি। আগামী জানুয়ারি মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখ ফোক ফেস্টের এবারের আসর অনুষ্ঠিত হবে। শিগগিরই আমরা সংবাদ সম্মেলন করব। সেখানে এই আয়োজনে কারা থাকবেন, অংশ নিতে কীভাবে রেজিষ্ট্রেশন করতে হবে—সব জানানো হবে।’

২০১৯ সালের ১৪ থেকে ১৬ নভেম্বর আর্মি স্টেডিয়ামে সর্বশেষ আয়োজিত হয়েছিল ঢাকা ইন্টারন্যালনাল ফোক ফেস্ট। তিন দিনব্যাপী এই আয়োজনে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শাহ আলম সরকার, শফিকুল ইসলাম, মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাব্বিসহ অনেকে। বিদেশিদের মধ্যে ছিলেন দিলার মেহেন্দী (ভারত), শেভেনেবুরেবি (জর্জিয়া), হিনা নাসরুল্লাহ (পাকিস্তান), হাবিব কইটে অ্যান্ড বামাদা (মালি), সাত্তুমা (রাশিয়া), জুনুন (পাকিস্তান)।